পানগাঁও বন্দরে ভিড়ল প্রথম কনটেইনারবাহী জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার টার্মিনালে আজ মঙ্গলবার প্রথম কনটেইনারবাহী জাহাজ পৌঁছেছে। বিকেল চারটা ২৭ মিনিটে ‘পানগাঁও সাকসেস’ নামের জাহাজটি এই বন্দরে আসে। টার্মিনাল সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বিকেলে পানগাঁও টার্মিনালে পৌঁছে। এ সময় টার্মিনালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
টার্মিনাল সূত্রে আরও জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার অদূরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে কনটেইনার টার্মিনাল উদ্বোধন করেন। উদ্বোধনের পর এটাই এখানে আসা প্রথম জাহাজ।