পানছড়ি বাজারে ২৫টি দোকান পুড়ে ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পানছড়ি বাজারে অগ্নিকাণ্ডে ২৫টি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল আটটায় একটি চালকল থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে বাজারের ব্যবসায়ীরা জানান।জানা যায়, চালকলের তুষের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ী, আশপাশের লোকজন ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আড়াই ঘণ্টা পর গিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা জানান, আগুনে ২৫ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়। গতকাল দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা অগ্নিকাণ্ডের ক্ষতি প্রত্যক্ষ করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি রণবিক্রম ত্রিপুরা, সাধারণ সম্পাদক জাহেদুল আলম উপস্থিত ছিলেন।