পানছড়িতে অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাং মুখ বাজারে গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর, ২২টি দোকান, একটি কিন্ডারগার্টেন স্কুলসহ মোট ২৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন।এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার সময় কিন্ডারগার্টেন স্কুলের পাশের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তের মধ্যে আয়ত্তের বাইরে চলে যায়। বহু চেষ্টা করেও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। আগুন লাগার প্রায় দেড় ঘণ্টার পর ৩২ কিলোমিটার দূরের খাগড়াছড়ি সদর থেকে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। এ সময় দোকানঘর পুড়ে সবকিছুই ছাই হয়ে যায়।