পানছড়িতে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়িতে গত বুধবার সকালে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন উপজেলা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য খায়রুল বাশার (৩৫), উপজেলা যুবলীগের সদস্য মো. ইউসুপ ও মো. ছগীর। তাঁদের মধ্যে খায়রুল বাশার বর্তমানে খাগড়াছড়ি হাসপাতালে চিকিৎ সাধীন রয়েছেন।হতদরিদ্র ও অসহায় মানুষের জন্য ন্যায্যমূল্যের কার্ড বিতরণসংক্রান্ত উপজেলা পর্যায়ের এক সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবদুল মোমিনকে না রেখে দলের সাধারণ সম্পাদক মো. বাহার মিয়াকে রাখা হয়। এর প্রতিবাদ করায় বুধবার দুপুর ১২টার দিকে পানছড়ি বাজারে দুজনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সৈয়দ আহম্মদ বলেন, এটা দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ।