পানছড়িতে একজন গুলিবিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মির্জাটিলা এলাকায় গত সোমবার রাত নয়টায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের গুলিতে এক আদিবাসী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর নাম শুভাশিষ চাকমা (৩০)। তিনি পানছড়ি ইউনিয়নের মির্জাটিলা গ্রামের রায় মোহন চাকমার ছেলে।এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই দিন রাত নয়টায় শুভাশিষ চাকমা তাঁর চাচার পার্শ্ববর্তী বাড়িতে টিভি দেখার জন্য যাচ্ছিলেন। পথে তিনজন অপরিচিত লোক দেখে তিনি টর্চ মারেন। টর্চ মারাকে কেন্দ্র করে সন্ত্রাসীদের সঙ্গে শুভাশিষের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে শুভাশিষ চাকমাকে গুলি করে পালিয়ে যায়। শুভাশিষ তাঁর আত্মীয়র বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন।