পানছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার যৌথ খামার এলাকা থেকে গতকাল সোমবার সকালে পুলিশ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তাঁর নাম রোকসানা বেগম (২৫)। তিনি পানছড়ির মোহাম্মদপুর এলাকার রিকশাচালক মাহবুব হোসেনের স্ত্রী।পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার রোকসানা বেগম শাক-সবজির চারা লাগাতে ওই এলাকায় যান। সারা দিনে তিনি ফেরেননি। গতকাল সকালে যৌথ খামার এলাকার একটি হলুদখেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পানছড়ি থানার ওসি আলমগীর হোসেন বলেন, রোকসানা বেগমের বাবা গণি মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে গতকাল বিকেলে মামলা করেছেন।