পানছড়িতে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। তোফাজ্জল উল্টাছড়ি ইউপির বাসিন্দা।
এ ঘটনায় মেয়েটির বাবা গতকাল মঙ্গলবার বাদী হয়ে তোফাজ্জলকে আসামি করে পানছড়ি থানায় মামলা করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বলেন, তোফাজ্জল ওই ছাত্রীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সোমবার রাত ১১টার দিকে তোফাজ্জল গোপনে মেয়েটির ঘরে ঢুকে বিয়ের প্রলোভন দিয়ে তাকে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির বড় ভাই টের পেয়ে তোফাজ্জলকে আটক করেন। বিষয়টি জানার পর এলাকাবাসী গিয়ে তাঁকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তোফাজ্জলকে আটক করে থানায় নিয়ে আসে। ওসি জানান, আসামিকে আদালতে পাঠানো হয়েছে।