পানছড়িতে নিজ বাড়ি থেকে দুজনকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলা থেকে গত রোববার রাত আনুমানিক ১২টায় দুজন গ্রামবাসীকে থেকে অপহরণ করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। অপহূত ব্যক্তিরা হলেন পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমার ভাই ব্যবসায়ী মনোরম চাকমা (৫০) ও ভারত প্রত্যাগত শরণার্থীদের লোগাং ইউনিয়নের প্রজেক্ট চেয়ারম্যান ভুবন মোহন চাকমা (৪২)।পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। রোববার রাতে একজনকে ধুধুকছড়া ও অপরজনকে সীমানাপাড়া এলাকার নিজ নিজ বাড়ি থেকে অপহরণ করা হয়।ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা সমন্বয়ক উজ্জ্বল স্মৃতি চাকমা গতকাল সোমবার এক বিবৃতিতে চোরকারবারি সংঘবদ্ধ সশস্ত্র সন্ত্রাসীদের হাতে অপহূত মনোরম চাকমা ও ভুবন মোহন চাকমাকে অনতিবিলম্বে উদ্ধারের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।