পানছড়িতে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ছড়াছড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সর্বত্র পরিবেশদূষণকারী নিষিদ্ধ পলিব্যাগের ছড়াছড়ি। উপজেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহূত হচ্ছে।গতকাল বৃহস্পতিবার লোগাং বাজার ও পানছড়ি বাজারে দেখা গেছে, মাছ-মাংসের বাজারসহ বিভিন্ন মুদির দোকানে অবাধে ব্যবহূত হচ্ছে নিষিদ্ধ পলিথিন। পানছড়ি বাজারে জনপ্রিয় হোটেলের মালিক জয় প্রসাদ দেব বলেন, বাজারে পলিথিন ব্যাগের বিকল্প কোনো ব্যাগ এখন পাওয়া যায় না। সে জন্য পলিথিন ব্যাগ ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া পলিথিনের বিকল্প ব্যাগ থাকলেও দাম অনেক বেশি।দুর্গম শান্তি বিকাশপাড়া থেকে লোগাং বাজারে মাছ কিনতে এসেছেন সুচি বালা চাকমা। তিনি বলেন, শুধু মাছ-মাংসের দোকান নয়, কোনো জিনিস কিনলে দোকানদারেরাও পলিথিন দিচ্ছেন। খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক প্রদীপ চৌধুরী বলেন, আইন প্রয়োগকারী সংস্থার অভিযান না থাকায় পলিথিন ব্যাগের বিক্রি ও ব্যবহার বাড়ছে। বিভিন্ন হাটবাজারে অচিরেই পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধ করতে অভিযান চালানো দরকার।উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম বলেন, ঈদের আগে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধ করতে অভিযান চালানো হয়েছে। ঈদের পর আবারও অভিযান চালানো হবে।