পানছড়িতে বন্দুকযুদ্ধ একজন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম এলাকা জগপাড়ায় গত বুধবার বিকেল চারটায় সশস্ত্র দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে পানছড়ি থানা-পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি হলেন রহেন ত্রিপুরা ওরফে কালোপ্রিয়। তিনি মাটিরাঙ্গা উপজেলার বাসিন্দা। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ থানায় আনা হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত লাশের স্বজনের কোনো খোঁজ পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ ২০টি গুলির খোসা ও দুটি তাজা গুলি উদ্ধার করেছে।