পানছড়িতে বন্য ভালুকের আক্রমণে দুজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লতিবান ইউনিয়নের কংচাইরী পাড়া ও উল্টাছড়ি ইউনিয়নের বাউরপাড়া এলাকায় বন্য ভালুকের আক্রমণে বিবিশন ত্রিপুরা (২০) ও ঊষা মারমা (৩৫) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পরে ঊষা মারমাকে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে। খাগড়াছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজর্ষী চাকমা বলেন, ঊষা মারমার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। পানছড়ি উপজেলা বন বিভাগের কর্মকর্তা প্রাণ গোপাল রাজবংশী বলেন, ‘এ ব্যাপারে আমি কিছু জানি না। এলাকাবাসী এ ব্যাপারে আমাকে খবর দেয়নি।’