পানছড়িতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির পানছড়িতে গতকাল শুক্রবার সকালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন স্থানীয় লোকজন।

সাবেক ইউপি সদস্য মো. হোসেন বলেন, পানছড়ি বাজারের বাদশা মিয়া (৭৫) অসুস্থ হয়ে পড়লে সকাল সাড়ে ছয়টার দিকে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু এক ঘণ্টা পরও কোনো চিকিৎসক না পেয়ে তাঁকে বাড়িতে ফেরত আনা হয়। পরে তিনি মারা যান।

স্থানীয় সূত্র জানায়, এ ঘটনার পর স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাজার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে আবার বাজারে গিয়ে শেষ হয়।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সনজীব ত্রিপুরা বলেন, চিকিৎসক তাঁর কক্ষেই ছিলেন। এক রোগীর কাছে চিকিৎসক নেই শুনে রোগীর অভিভাবকেরা অপেক্ষা না করে রোগী নিয়ে বাড়ি চলে যান। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।