পানছড়িতে ৭১ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির পানছড়ি ৩০ রাইফেল ব্যাটালিয়নে বিদ্রোহের ঘটনায় করা বিডিআর আইনের মামলায় ৭১ জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশেষ আদালত-১৫ তে অভিযোগ গঠন করা হয়। বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আবু ওহাব মো. হাফিজুল হকের সভাপতিত্বে আদালতের কার্যক্রম সকাল সাড়ে নয়টায় শুরু হয়। শুরুতে মামলার কৌঁসুলি ৩০ রাইফেল ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল জাকির হোসেন বিদ্রোহে অংশ নেওয়া ৭১ জওয়ানের প্রত্যেকের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। অভিযোগ গঠনের পর বিডিআর জওয়ান সেপাই ফারুক মিয়া নিজের দোষ স্বীকার করে আদালতের অনুকম্পা চান।আদালত আসামিদের আত্মপক্ষ সমর্থন ও আইনগত পরামর্শের জন্য ফ্রেন্ড অব দ্য অ্যাকিউজ্ড হিসেবে মেজর মাজেদুর জাবেদকে নিয়োগ করেন।আদালত আজ বুধবার সকাল নয়টায় আবার বসবে।