পানছড়ির চার গ্রামীণ সড়কে নিত্য ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুষ্ক মৌসুমে জিপ (চান্দের গাড়ি) চললেও বর্ষায় এটি চলে না খাগড়াছড়ির পানছড়ি উপজেলা চার গ্রামীণ সড়কে।অবহেলিত সড়কগুলো হলো—চেঙ্গী ইউনিয়নের লোগাং উচ্চবিদ্যালয়-দুর্গামুনিপাড়া সড়ক, পানছড়ি ইউনিয়নের পুজ গাংমুখ বাজার-করল্যাছড়ি সড়ক, কলাবাগান-নাপিতাপাড়া সড়ক এবং লতিবান ইউনিয়নের নালকাটা মুখ-শুকনাছড়ি সড়ক।চেঙ্গী ইউপি সদস্য খুকু মুনি চাকমা বলেন, সড়কগুলো এলাকার দুঃখ। দীর্ঘদিন ধরে এগুলোর বেহাল অবস্থা হলেও কেউ ফিরে তাকাচ্ছে না। আমার বাড়ি ভারতের সীমান্তবর্তী দুর্গম এলাকার দুর্গামুনিপাড়া গ্রামে। বিভিন্ন কাজের জন্য সপ্তাহে প্রায় দিনই পানছড়ি উপজেলায় আসতে হয়। আমার গ্রাম থেকে দুধুকছড়া পর্যন্ত প্রতিদিন কমপক্ষে ১২ কিলোমিটার পথ হেঁটে আসতে হয়। শুষ্ক মৌসুমে জিপ চললেও বর্ষায় চলে না।বিষয়টি উপজেলা প্রশাসনকে বহুবার জানানো হয়েছে। কেউ উদ্যোগ নেয়নি। উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বলেন, সড়ক চারটি খুবই গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সড়কগুলোর বিষয়ে আবেদন করেও ফল পাচ্ছি না।পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা বলেন, সড়কগুলোর জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, খাগড়াছড়ির নির্বাচিত সাংসদ, জেলা প্রশাসক, খাগড়াছড়ি জেলা পরিষদ বরাবরে তিন বছর ধরে আবেদন করা হচ্ছে। কোনো কাজ হচ্ছে না।