পানছড়ির ধুধুকছড়া থেকে অপহূতরা মুক্তি পেয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাহাড়ি ছাত্র পরিষদ প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি অনুষ্ঠানে আসার পথে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ধুধুকছড়া থেকে অপহূতদের মুক্তি দেওয়া হয়েছে। এ অপহরণের জন্য ইউপিডিএফ সন্তু লারমা-সমর্থিত সশস্ত্র ক্যাডারদের দায়ী করেছে।গতকাল মঙ্গলবার ইউপিডিএফের প্রচার শাখার সদস্য নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীরা অনুষ্ঠানে আসা চাঁদের গাড়ির ওপর হামলা চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে দুজন গুরুতর আহত হন। গাড়িতে আরোহী অপর ৪০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। প্রথম দফায় সোমবার দুপুরে ১৩ জনকে ছেড়ে দিলেও বাকি ২৭ জনকে গভীর রাতে ছেড়ে দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে অপহরণকারীরা পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীদের ওপর শারীরিক নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ করা হয়।