পানাম নগর পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পানাম নগরসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মন্ত্রী বলেন, ঢাকার কাছের এ উপজেলায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, পানাম নগর, ঐতিহাসিক গোয়ালদী শাহি মসজিদ, গিয়াস উদ্দিন আযম শাহের মাজারসহ অর্ধশতাধিক ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ঈশা খাঁর স্মৃতিবিজড়িত এ শহরকে আধুনিক পর্যটন নগর হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বলেন, আগামী মাসে আন্তমন্ত্রণালয়ের সভা ডেকে প্রস্তাবিত এ পর্যটন নগরকে আধুনিক রূপ দিতে সব ধরনের কাজ শুরু করা হবে। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের সচিব খোরশেদ আলম চৌধুরী, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা প্রমুখ উপস্থিত ছিলেন।