পানি আইন প্রণয়নে প্রাণ ও প্রকৃতিকে প্রাধান্য দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিকে বাণিজ্যিক পণ্য হিসেবে দেখা ঠিক নয়। প্রস্তাবিত পানি আইন ও নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে ব্যবসাপ্রতিষ্ঠানের স্বার্থ না দেখে প্রাণ ও প্রকৃতিকে প্রাধান্য দিতে হবে।গতকাল শনিবার পানি বিষয়ে সরকারি উদ্যোগের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), নারীপক্ষ, উবীনীগ, নাগরিক উদ্যোগ, নাটাব, প্রত্যাশা, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, গ্রিন মাইন্ড, মানবিক, ডব্লিউবিবি ট্রাস্ট এই কর্মসূচির আয়োজন করে।আয়োজকেরা বলেন, প্রস্তাবিত খসড়া পানি আইনে সরকারি-বেসরকারি অংশীদারের প্রস্তাবের আড়ালে পানি ও পানির উৎসগুলোকে বাণিজ্যিক খাতে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তাঁরা বলেন, পানিকে বাণিজ্যিক পণ্য ও রাজস্ব আয়ের উপকরণ হিসেবে না দেখে জননিরাপত্তা ও জনস্বার্থে ব্যবহারের প্রয়োজনীয় সম্পদ হিসেবে দেখতে হবে এবং আইনে সেই স্বীকৃতি দিতে হবে ।বাপার নির্বাহী সদস্য মহিদুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক মিহির বিশ্বাস, পবার সম্পাদক হালিম দাদ খান, পরিবেশবিদ সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ। বিজ্ঞপ্তি।