পানি ও জলবিদ্যুতে সহযোগিতার ত্রিপক্ষীয় রূপরেখা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ খাতে ব্যাপকভিত্তিক ত্রিপক্ষীয় সহযোগিতার রূপরেখা তৈরিতে সম্মত হয়েছে বাংলাদেশ, ভারত ও ভুটান।গতকাল বৃহস্পতিবার ঢাকায় ওই দুটি খাতে আঞ্চলিক সহযোগিতা নিয়ে ত্রিপক্ষীয় কর্ম কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকের পর দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।২০১১ সালের অক্টোবরে বাংলাদেশ ও ভারতের মধ্যে সই হওয়া উন্নয়ন সহযোগিতার রূপরেখা চুক্তি অনুযায়ী এ বৈঠক হচ্ছে। ওই চুক্তির আওতায় আজ তিন দেশের কর্মকর্তারা ট্রানজিট ও যোগাযোগ খাতে সহযোগিতার বিষয়ে আলোচনায় বসবেন।গতকালের বৈঠকে পানিসম্পদ ব্যবস্থাপনা ও জলবিদ্যুৎ খাতের উন্নয়নে ত্রিপক্ষীয় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এরই ভিত্তিতে কর্মকর্তারা একটি রূপরেখা তৈরিতে একমত হন। বৈঠকে বাংলাদেশের পক্ষে পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিমল সাহা, ভারতের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (উত্তর) অখিলেশ মিশ্র ও ভুটানের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের জলবিদ্যুৎ বিভাগের মহাপরিচালক দাশো ইয়েশি ওয়াংদি নেতৃত্ব দেন।