পানি কমছে, বাড়ছে রোগব্যাধি খাদ্য ও পানীয়জলের সংকট
কক্সবাজারে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গে মানুষের দুর্ভোগ বাড়ছে। দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগব্যাধি এবং খাদ্য ও পানীয়জলের সংকট। প্রাথমিক হিসাবে বন্যায় মৎ স্যসম্পদের ব্যাপক ক্ষতির হিসাব পাওয়া গেছে। বন্যার কারণে বন্ধ থাকা কক্সবাজার-টেকনাফ সড়কে যানচলাচল শুরু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: জেলার ৬৩টি ইউনিয়নে ছয় হাজার ৯২৬টি ঘের ও পুকুরের প্রায় ৮০ কোটি টাকার চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ ভেসে গেছে। এতে অন্তত ৫০ হাজার চাষি ক্ষতির মুখে পড়েছে। জেলা মৎ স্য বিভাগ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করেছে শত কোটি টাকা। জেলা মৎ স্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী এর সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, জেলার বিভিন্ন উপকূলে এখনো বন্যার পানি রয়ে গেছে। তাই তথ্য সংগ্রহ পুরোপুরি সম্পন্ন করা সম্ভব হয়নি। একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে।সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের চাষি নজরুল ইসলাম (৪৫) জানান, গত ১৬ জুলাই প্রবল বর্ষণ ও সামুদ্রিক জ্বলোচ্ছাসে তাঁর এক একরের একটি চিংড়ি প্রকল্প (ঘের) বিলীন হয়। এতে তাঁর অন্তত ১০ লাখ টাকার মাছ ভেসে যায়। আগামী আগস্ট মাসের মাঝামাঝি এই চিংড়ি বাজারে বিক্রি করার কথা ছিল। একই দাবি করেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং গ্রামের নাজির হোসেন (৩৪), রামুর গিয়াস উদ্দিন (৫০) ও চকরিয়ার পালাকাটা গ্রামের চাষি সৈয়দ আকবর (৫৬)। কক্সবাজার দক্ষিণাঞ্চলীয় চিংড়ি উৎ পাদন ও সরবরাহকারী সমিতির সভাপতি হামিদ মো. এরশাদ জানান, বন্যায় জেলার মৎ স্যসম্পদ শেষ হয়ে গেছে। এখন চাষিদের ঋণসুবিধা দিয়ে নতুন করে মাছ চাষে উৎ সাহিত করা না হলে রাজস্ব আয়ে ধস নেমে আসবে। দেখা দেবে মাছের তীব্র সংকট। এদিকে সরেজমিনে দেখা গেছে, বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে। সাত দিন ধরে বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া লোকজন নিজ নিজ ঘরে ফিরে যাচ্ছেন। তবে এখনো তিন লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছেন। এসব এলাকার নলকূপগুলো বন্যার পানিতে নিমজ্জিত থাকায় পানীয়জলের তীব্র সংকট চলছে। দেখা দিচ্ছে ঘরে ঘরে ডায়রিয়াসহ নানা রোগশোক। বন্যার পানি নেমে যাওয়ায় গতকাল রোববার সকাল থেকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে সরাসরি যানবাহন চলাচল শুরু হয়েছে।রামু (কক্সবাজার): উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত শনিবার থেকে পানি নামতে শুরু করায় বর্তমানে বন্যাকবলিত এলাকায় খাদ্য ও খাবার পানির সংকট চলছে। ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ। গত শনিবার সকালে ঈদগড়ের টুটারবিল এলাকায় পানিতে ভেসে আজিজ মিয়া নামের চার বছরের এক শিশু মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রতন চৌধুরী জানান, বন্যার কারণে ডায়রিয়া, কলেরা ও আমাশয় ছড়াচ্ছে বেশি। পরিস্থিতি মোকাবিলায় একটি স্থায়ী, চারটি ভ্রাম্যমাণ ও ১১টি ইউনিয়নে একটি করে চিকিৎ সক দল গঠন করা হয়েছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আবুল মনজুর জানান, উপজেলার বিভিন্ন স্থানে গত শনিবার ৪০ হাজার পানি বিশুদ্ধকরণ বড়ি ও ২৪০টি নিরাপদ খাবার পানির জার বিতরণ করা হয়। গত রোববার থেকে হাইজিংক কীট বিতরণ ও বন্যাকবলিত এলাকায় নলকূপ জীবাণুমুক্ত করার কাজ শুরু করা হবে। মহেশখালী (কক্সবাজার): মহেশখালীতে রোববার থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। রোববার পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে কোনো ধরনের ত্রাণ পৌঁছায়নি। ইউএনও এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘রোববার বেলা ১১টা পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা পাওয়া যায়নি।’কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম বলেন, ভারী বর্ষণে দুই শতাধিক বসতবাড়ি ভেঙে গেছে। কিন্তু রোববার পর্যন্ত সরকারিভাবে কোনো ত্রাণ বরাদ্দ পাওয়া যায়নি। এ কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন অনাহারে-অর্ধাহারে মানবেতর জীবনযাপন করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, টানা বর্ষণে উপজেলার আটটি ইউনিয়নে অন্তত ৬০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অন্তত ২৫ কিলোমিটার গ্রামীণ সড়ক। উখিয়া (কক্সবাজার): উখিয়ায় বন্যার পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে গত দুই-তিন দিনে অর্ধ শতাধিক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পালংখালী তেলখোলার লিটন চাকমা (৩৩) জানান, শনিবার থেকে তাঁর পরিবারের চার সদস্য ডায়রিয়ায় আক্রান্ত। উখিয়া সদরের পল্লি চিকিৎ সক শহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার থেকে রোববার পর্যন্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত ২০-২৫ জনকে চিকিৎ সা দেন তিনি।’উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মহিউদ্দিন জানান, উখিয়ার বন্যাকবলিত পাঁচ ইউনিয়নে প্লাবিত হওয়ার পর থেকে পাঁচটি চিকিৎ সক দল কাজ করছে। এ ছাড়া দৈনিক ১৫-২০ জন ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সা নিচ্ছে।