পানি দিবসে বুয়েটে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব পানি দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ‘পানি ও কর্মসংস্থান’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। ব্যানসিড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি), পানিসম্পদ পরিকল্পনা সংস্থা, ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম), সিইজিআইএস, বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ এবং বুয়েট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বিডব্লিউডিবির মহাপরিচালক মো. মাসুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান এবং বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক মো. আবদুল মতিন এবং বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপের খন্দকার আজহারুল হক। বিজ্ঞপ্তি।