পানি পরিশোধন যন্ত্র হস্তান্তর করল নেসলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১৫০ বালতি বড়িসহ ২৫টি এক্যুয়াসিয়র জরুরি পানি পরিশোধন যন্ত্র অনুদান দিয়েছে নেসলে বাংলাদেশ লিমিটেড। দুর্যোগে আক্রান্ত লোকজনকে নিরাপদ পানি সরবরাহের জন্য এই যন্ত্রগুলো ব্যবহার করা হবে। পানি পরিশোধন যন্ত্রগুলো হস্তান্তর উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যানের কাছে যন্ত্রগুলো হস্তান্তর করেন নেসলে বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড। অনুষ্ঠানে এই দুটি প্রতিষ্ঠান ছাড়াও আইএফআরসি ও এক্যুয়াসিয়রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আইএফআরসির মাধ্যমে এই পানি পরিশোধন যন্ত্রগুলো অনুদান দেওয়া হয়। আর এই উদ্যোগের কারিগরি অংশীদার এক্যুয়াসিয়র। অনুদান দেওয়া যন্ত্রগুলো যশোর ও গাইবান্ধা জেলার নিচু এলাকার পানিবন্দী লোকজনকে এবং অন্যান্য এলাকার বন্যাদুর্গত ব্যক্তিদের সহায়তায় ব্যবহার করা হবে। বিজ্ঞপ্তি।