পানি পান করে অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে একটি চায়ের দোকানের পানি পান করে এক পরিবারের দুজনসহ পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। গতকাল বুধবার সকালে সদর উপজেলার বৈলতলী বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে বৈলতলী বাজারে স্বপন শেখ তাঁর চায়ের দোকান খোলার পর তাঁর বাবা ঠান্ডু শেখ, মা আসমা বেগম ও অন্য তিন ক্রেতা সাহেব আলী, আহাদ বিশ্বাস ও পাঞ্জু মোল্লা চা পান করার জন্য দোকানে আসেন। তাঁরা চা পান করার আগে ওই দোকানের পানি পান করেন এবং একপর্যায়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বপন শেখ বলেন, ‘জগের পানিতে কেউ কিছু মিশিয়েছিল কি না আমি জানি না।’