প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় স্বাভাবিক পানি সরবরাহসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও পৌরসভা ঘেরাও করা হয়েছে। গতকাল সোমবার চাঁপাইনবাবগঞ্জ নাগরিক উন্নয়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।পানি সরবরাহ ছাড়া অন্য দাবিগুলো হলো: পৌর এলাকার সড়ক সংস্কার, মশার উপদ্রব বন্ধে ব্যবস্থা গ্রহণ, অপরিচ্ছন্ন পরিবেশ দূর এবং পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করা। এসব দাবি আদায়ের লক্ষ্যে নাগরিক উন্নয়ন কমিটি বেলা ১১টার দিকে শহরের শহীদ সাটু হল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে পৌর চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে দুপুর ১২টা পর্যন্ত পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করা হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক সৈয়দ হোসেন আহমেদ, সদস্যসচিব তৌহিদুর রহমান, একরামুল হক, রফিক হাসান, মনিরুজ্জামান প্রমুখ।