প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার পাহালোয়ান পাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মাশরাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গ্রামের মামুন হোসেনের ছেলে। শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল নয়টার দিকে মাশরাফি বাড়ির পাশে খেলার সময় সবার অজান্তে বাড়িসংলগ্ন পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরে গ্রামবাসী পুকুর শিশুটির লাশ ভাসতে দেখে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।