পানিতে ডুবে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামে পুকুরে ডুবে ফয়সাল মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায় শিশুটি। গ্রামের লোকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, নিহত শিশু উমেদপুর গ্রামের আমির হোসেনের ছেলে। সকালে পরিবারের সদস্যদের অগোচরে ওই শিশু বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেকক্ষণ তার দেখে না পেয়ে স্বজনেরা খোঁজা শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখা যায়।