পানিতে ডুবে চার শিশু ও এক জেলের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুর, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, মৌলভীবাজারের জুড়ী ও জামালপুরের সরিষাবাড়ীতে পানিতে ডুবে চার শিশু মারা গেছে। কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নৌকা উল্টে বিলের পানিতে ডুবে গতকাল শনিবার এক জেলের মৃত্যু হয়েছে।

 আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

জামালপুর : গতকাল বেলা তিনটার দিকে ইসলামপুরের নাউভাঙ্গা গ্রামে যমুনা নদীর একটি খালের পানিতে ডুবে মোরসালিন (১০) নামের এক শিশুরমৃত্যু হয়েছে। সে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খগড়াপাড়া বনমধ্য গ্রামের সাইফুল ইসলামের ছেলে। গত মঙ্গলবার সে নানাবাড়ি ইসলামপুরে বেড়াতে এসেছিল।

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): সরাইলের পশ্চিমপাড়া গ্রামে ডোবার পানিতে ডুবে এক বছর তিন মাস বয়সী রিপন সরকার নামের এক শিশু মারা গেছে।সে জহিরুল হক সরকারের ছেলে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের ডোবার পানিতে তার লাশ পাওয়া যায়।

জুড়ী (মৌলভীবাজার): জুড়ীর জাঙ্গিরাই গ্রামে খালের পানিতে ডুবে জাবেদ নামের দেড় বছর বয়সী এক শিশুমারা গেছে। সে রানীমোড়া এলাকার বাবুল মিয়ার ছেলে। সে গত শুক্রবার জাঙ্গিরাই গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে। গতকাল সকাল আটটার দিকে উঠোনে খেলার সময় সে পাশের খালে পড়ে যায়। সকাল সাড়ে নয়টার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সরিষাবাড়ী (জামালপুর): গত শুক্রবার সরিষাবাড়ীর চারবালিয়া গ্রামে বাড়ির পাশে বিলের পানিতে ডুবে শারমিন (১) নামের এক শিশু মারা গেছে। সে শফিকুল ইসলামের মেয়ে।

নিকলী (কিশোরগঞ্জ): নিকলীর পইতান্না হাওরে গতকাল ভোরে মাছ ধরতে গিয়ে জহুরুল ইসলাম (৩০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি সিতারামপুর গ্রামের রজব আলীর ছেলে।