প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ভাটি বয়রা গ্রামে গতকাল বুধবার পানিতে ডুবে মিম আক্তার (১০) নামের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। সে গ্রামের ইউনুস আলীর মেয়ে। মিম স্থানীয় ভাটি বয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। পরিবার সূত্র জানায়, সকাল নয়টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় মিম। একপর্যায়ে বেলা ১১টার দিকে পুকুরে তার লাশ ভেসে ওঠে। হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।