প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি বিলে নিষিদ্ধ বাদাই জাল দিয়ে মাছ শিকারের সময় পানিতে ডুবে মাবুল হোসেন (৪২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। মাবুল উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের বাসিন্দা ছিলেন। এলাকাবাসী জানান, শনিবার সন্ধ্যায় পাঁচ জেলে বাদাই জাল দিয়ে মাছ ধরতে যান। রাত ১১ টার দিকে পুলিশ আসার খবর পেয়ে আতঙ্কিত জেলেরা পানিতে ঝাঁপ দেন। চার জেলে সাঁতরে তীরে উঠলেও মাবুল নিখোঁজ হন। পরে তাঁর লাশ ভেসে ওঠে। নলডাঙ্গা থানার ওসি মোস্তাফা কামাল বলেন, ওই রাতে হালতি বিলে কোনো অভিযান পরিচালনা করা হয়নি।