পানিতে ডুবে তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা থেকে ঈদে আনন্দ ভ্রমণে এসে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে রমজান মিয়া নামের এক তরুণ মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার বাহাদিয়া বাজারের কাছ থেকে রমজানের লাশ উদ্ধার করে পুলিশ। রমজান ভালুকা উপজেলার জালপাজা গ্রামের আবদুল আউয়ালের ছেলে। গত বুধবার কয়েকজন বন্ধু নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে পাকুন্দিয়ায় আসেন রমজান। দুপুরে বাহাদিয়া বাজার ঘাটে নেমে নদে সাঁতার কাটতে শুরু করেন। একপর্যায়ে তলিয়ে যান। রাতে ময়মনসিংহ থেকে ডুবুরি দল এসে তাঁকে উদ্ধারের চেষ্টা করে। গতকাল ভোরে লাশ উদ্ধার হয়।