পানিতে ডুবে তরুণের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট উপজেলার বাঙ্গালি নদীতে গোসল করতে নেমে গতকাল মঙ্গলবার রবিন হাসান (২৪) নামের এক তরুণ পানিতে ডুবে মারা গেছেন। নিহত রবিন ধুনট উপজেলার ফরিদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে। উপজেলার নিমগাছি ইউপির চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন মৃতের পরিবারের বরাত দিয়ে বলেন, রবিন হাসান বেলা তিনটার দিকে বাড়ির অদূরে বাঙ্গালী নদীতে গোসল করতে নামেন। এরপর অসাবধানতাবশত পানির স্রোতে ভেসে যান। এরপর তিনি নিখোঁজ হন। পরে বিকেল সাড়ে চারটার দিকে নদী থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়।