প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাটারা এলাকায় পানিতে ডুবে সাগর (১৯) নামের এক তরুণ মারা গেছেন। বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়ে জলাশয়ে গোসল করতে নেমে তিনি পানিতে ডুবে যান। গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে ভাটারার নতুনবাজার-সংলগ্ন ১০০ ফুট এলাকায় এ ঘটনা ঘটে।
সাগরের বাড়ি বরগুনা জেলার সদর থানায়। তাঁর বাবার নাম জাকির হোসেন। পরিবারের সঙ্গে রাজধানীর শাহজাদপুর এলাকায় থাকতেন তিনি। ভাটারার একটি মোটর গাড়ি মেরামতের কারখানায় তিনি কাজ করতেন। সাগরের বন্ধু রিফাত বলেন, তাঁরা কয়েক বন্ধু সকালে নতুনবাজারের ১০০ ফুট এলাকায় ঘুরতে যান। এ সময় ওই এলাকার একটি জলাশয়ে গোসল করতে নামেন সাগর। একপর্যায়ে পানিতে ডুবে গেলে সাগরকে জলাশয়ের নৌকার মাঝিরা উদ্ধার করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বেলা একটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।