পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর ও নগরকান্দা উপজেলায় পানিতে ডুবে মারা গেছে তিন শিশু। গতকাল রোববার সকালে ও শনিবার বিকেলে এ ঘটনা দুটি ঘটে। সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের কাঞ্চিরামের ডাঙ্গী গ্রামে গতকাল সকালে বাড়ি থেকে বের হয়ে সদরপুর-চরভদ্রাসন সড়কের পাশের গর্তের আবদ্ধ পানিতে পড়ে সুনীল সরকারের শিশুকন্যা টুমঞ্চার (২) মৃত্যু হয়।শনিবার বিকেলে নগরকান্দা উপজেলার চরযশোরদী গ্রামে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু। ইউপি চেয়ারম্যান ওহিদুল বারী জানান, বিকেলে খেলতে গিয়ে আবদুল আলী মাতব্বরের ছেলে কামিম (৩) ও নজরুল মাতব্বরের ছেলে আশিক (২) সবার অজান্তে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে বিকেল পাঁচটার দিকে তাদের দুজনের মৃতদেহ ভেসে ওঠে। ওই দুই শিশু পরস্পরের চাচাতো ভাই।