পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে খাগবাড়ি, বান্দাবাড়ি ও গৌতামেরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ ও পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত শিশুরা হলো উপজেলার রামশীল ইউনিয়নের খাগবাড়ি গ্রামের দেবব্রত রায়ের মেয়ে মনীষা (১), বান্দাবাড়ি গ্রামের সেলিম গোলদারের দেড় বছরের মেয়ে মারুফা ও কান্দি ইউনিয়নের গৌতামেরাবাদ গ্রামের ধীরেন রায়ের দেড় বছরের ছেলে সবুজ রায়।