পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়া শহরতলির বারখাদা গ্রামে পরিত্যক্ত কুয়ায় পড়ে গিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বারখাদা গ্রামের আজিবরের ছেলে লিখন (৫), মজিবরের ছেলে শাকিল (৪) ও সোহেলের ছেলে তরুণ (৪)।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে তরুণ তার প্রতিবেশী শাকিল ও লিখনকে নিয়ে বাড়ির পাশে ধানখেতে যায়। সেখানে তরুণের দাদা শামসুল ইসলাম তাদের তিনজনকে বাড়ি চলে যেতে বলেন। এরপর সারা দিনে তারা কেউ বাড়ি ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বিকেল সোয়া পাঁচটার দিকে শাকিলের বাবা মজিবর বারখাদা ক্যানেলপাড়া এলাকার ধানখেতের পাশে একটি পরিত্যক্ত কুয়ায় তাদের লাশ দেখতে পান।