পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার দৌলতপুর ও পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ও গত সোমবার এসব ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো দৌলতপুর উপজেলার মহিষকুন্ডি পাকুড়িয়া ভাঙ্গাপাড়া এলাকার সুমন (৩), একই উপজেলার প্রাগপুর কামারপাড়ার স্বাধীন (১০) ও পিরোজপুরের কাউখালী উপজেলার আসপর্দি গ্রামের আবদুল্লাহ (২)।
কাউখালীতে পানিতে ডুবে মারা যাওয়া আবদুল্লাহর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার দুপুরে আবদুল্লাহ পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আবদুল্লাহকে খাল থেকে উদ্ধার করেন। শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আবদুল্লাহ উপজেলার আসপর্দি গ্রামের সেনাসদস্য রফিক হোসেনের ছেলে।