পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ ও পিরোজপুরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ : দিরাই উপজেলার কালিয়াকুটি হাওরে বিকেল চারটার দিকে নৌকাডুবিতে দুই শিশুর মৃত্যু হয়। তারা হলো  শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের হেমচন্দ্র শ্যামের মেয়ে তুষ্টি (৬) ও দেড় বছর বয়সী ছেলে তুষার।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দিরাই উপজেলা থেকে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকায় করে পরিবারের লোকজন নিয়ে শাল্লায় যাচ্ছিলেন হেমচন্দ্র। পথে দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের কালিয়াকুটা হাওরে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও তার দুই শিশুসন্তান নিখোঁজ হয়। পরে এলাকাবাসী হাওরের পানিতে খোঁজ করে বিকেল পাঁচটার দিকে ওই দুই শিশুর মৃতদেহ উদ্ধার করেন।

পিরোজপুর : সদর উপজেলার নামাজপুর গ্রামে আজ বিকেলে পুকুরে ডুবে মালিহা আক্তার (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মালিহা নামাজপুর গ্রামের দুলাল চৌধুরীর মেয়ে।

মালিহার পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে মালিহা বাড়ির উঠানে খেলছিল। এ সময় তার পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। এরপর পরিবারের লোকজন পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পিরোজপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিকদার মাহমুদ জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।