পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিতে ডুবে রাজবাড়ীর দুটি ও ফরিদপুরের সদরপুরে একটি শিশু মারা গেছে। গতকাল শনিবার এসব ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর পাংশা উপজেলার পাড়নারায়ণপুরে আবির মণ্ডল (১০) ও বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী দরগাতলা থেকে পারভেজ মিয়া ওরফে আরিফের (২) লাশ উদ্ধার করা হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আবির মেহেরপুরের গাংনী উপজেলার বাসিন্দা। আবিরের বাবার নাম বাবলু মণ্ডল। পারভেজ বালিয়াকান্দির নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি দরগাতলা গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

এদিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আলী হোসেনের ডাঙ্গি গ্রামে গতকাল দুপুর ১২টার দিকে পুকুরে ডুবে মারা গেছে তাওহীদ নামের দুই বছরের এক শিশু। তাওহীদ ওই গ্রামের শেখ সিরাজের ছেলে।