পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে গরু চড়াতে গিয়ে হাওরের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। সদর উপজেলার মাইজবাড়ি বদিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রোববার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা এই দুই কিশোরের লাশ উদ্ধার করেন। এই দুই কিশোর হলো মাইজবাড়ি বদিপুর গ্রামের শাহিদ আলীর ছেলে রুবেল মিয়া (১৫) ও বাবুল মিয়ার ছেলে হৃদয় আহমদ (১০)। গত শনিবার সন্ধ্যায় গরু নিয়ে ফেরার পথে হাওরের একটি খাল পার হওয়ার সময় প্রথমে হৃদয় পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে নিখোঁজ হয় রুবেল। রাত ১০টা পর্যন্ত সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন তাদের খোঁজ করে সন্ধান পাননি। গতকাল সকালে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে হাওর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে। সুনামগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুক আলী জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।