পানিতে ডুবে দুই ছাত্রীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার নলটেক মারকুজ সুন্নি ইসলামিয়া মহিলা মাদ্রাসার পুকুরে গত সোমবার বিকেলে গোসল করতে নেমে ওই মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ফারজানা আক্তার (৮) ও সুমাইয়া আক্তার (৮) পানিতে ডুবে যায়। সন্ধ্যায় স্থানীয় লোকজন তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। ফারজানা জামালপুরের ইসলামপুর উপজেলার পাঠশী গ্রামের জালাল শেখের মেয়ে। সুমাইয়া ফরিদপুরের সদরপুর উপজেলার নারকেলবাড়িয়ার মনির শেখের মেয়ে। শ্রীনগর থানার ওসি সাহেদুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।