পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে সাথী (৮) ও শান্তা (৬) নামের দুই বোনের মৃত্যু হয়েছে। তারা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বেরাচাক্কি গ্রামের সিরাজ মিজির মেয়ে। আজ রোববার বেলা দুইটার দিকে বাড়ির কাছে একটি পুকুরে ডুবে তাদের মৃত্যু হয়।
ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য সৈয়দ মাঝি প্রথম আলোকে বলেন, বেরাচাক্কি গ্রামের সিরাজ মিজির দুই শিশুকন্যা খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।