পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু
গ্রীষঞ্চকালীন ছুটিতে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি উত্তরপাড়া গ্রামে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, স্কুলের গ্রীষঞ্চকালীন ছুটিতে থাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে তানজিনা (১০) ও তানিয়া (৬) তাদের মা-বাবার সঙ্গে কসবা উপজেলার কুটি উত্তরপাড়া গ্রামে মামা বাবুল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে তারা গোসল করতে পুকুরে নামে। সাঁতার না জানায় দুই বোন পানিতে ডুবে যায়। এ সময় পুকুরপাড়ে থাকা অপর একটি শিশু বাড়িতে গিয়ে খবর দেয়। খবর পেয়ে বাড়ির ও আশপাশের লোকজন ছুটে এসে ঘণ্টা খানেক চেষ্টা করে পুকুরের নিচ থেকে শিশু দুটির লাশ উদ্ধার করে।একই পরিবারের দুটি শিশুর মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারটিতে দেখা দিয়েছে শোকের মাতম। তানজিনা ও তানিয়া কসবা উপজেলার মেহারী ইউনিয়নের ঈশাননগর গ্রামের মো. সাচ্চু মিয়ার মেয়ে। সাচ্চু মিয়া স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে চট্টগ্রামে থাকেন। চট্টগ্রামের স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও প্রথম শ্রেণীতে পড়ত তানজিনা ও তানিয়া। শিশু দুটির মা আঞ্জু বেগম বারবার মূর্ছা যাচ্ছেন। কুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কাদির পানিতে ডুবে শিশু দুটি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।