পানিতে ডুবে দুই বোনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় সহোদর দুই বোন রিমা খাতুন (৪) ও ইমা খাতুন (৩) পানিতে ডুবে মারা গেছে। আজ রোববার দুপুরের দিকে সাতক্ষীরা ভোমরা পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রিমা ও ইমা ভোমরা পশ্চিমপাড়া গ্রামের রবিউল ইসলামের কন্যা।
প্রতিবেশী জুয়েল হোসেন জানান, দুই বোন বাড়ির পাশে একটি পুকুরের ধারে দুপুর সাড়ে ১২টার দিকে খেলা করছিল। এ সময় তারা পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা আড়াইটার দিকে তাদের লাশ পুকুরে ভেসে ওঠে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক হুমায়ুন কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দুই বোন খেলা করতে করতে পুকুরে পড়ে যায়। অনেক পরে তাদের লাশ পুকুরে ভেসে ওঠে। রবিউল ইসলাম ভোমরা স্থলবন্দরে শ্রমিকের কাজ করেন বলে তিনি জানান।