পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় পানিতে ডুবে মারা গেছে দুই মামাতো-ফুপাতো ভাই। গতকাল সোমবার দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো বালিয়াচরা গ্রামের কৃষক মাসুদ শেখের ছেলে আবু সালেহ (৫) ও সৌদিপ্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে ফাহাদ আলম (৫)। আবু সালেহর মামাতো ভাই ফাহাদ আলম। তারা দুজনে স্থানীয় মাজারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়াশোনা করত।
আবু সালেহর দাদা এ টি এম ফরহাদ জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে ফাহাদ ও আবু সালেহ বাড়ির পাশে জোয়ারিয়া বিলে গোসল করতে যায়। দীর্ঘক্ষণেও ফিরে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বেলা একটার দিকে এলাকাবাসী বিলে ডুবে থাকা অবস্থায় ওই দুই শিশুকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।