পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী গ্রামে আজ শনিবার দুপুরে কালীগঙ্গা নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশু দুটি হলো কান্দাপৌলী গ্রামের আবদুর রহমানের ছেলে মাসুম হোসেন (৫) ও আমিনুল ইসলামের ছেলে আবু বকর (৪)। তারা সম্পর্কে চাচাতে ভাই।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আবু বকর ও মাসুম আজ বেলা ১১টার দিকে বাড়ির পাশে কালীগঙ্গা নদীর পাড়ে খেলা করতে যায়। খেলার ফাঁকে কোনো এক সময় শিশু দুটি নদীতে পড়ে যায়। পরিবারের লোকজন শিশু দুটিকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে বেলা দেড়টার দিকে শিশু দুটিকে নদীতে মুমূর্ষু অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

মানিকগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুর রাজ্জাক বলেন, দুটি শিশু একই সঙ্গে মারা যাওয়ার বিষয়টি মর্মস্পর্শী ঘটনা। এ ঘটনায় পরিবারের শোকে মাতম চলছে।