পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের কুলুনিয়া গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো কামরুল ইসলামের মেয়ে সাদিয়া খাতুন (৭) ও সিদ্দিকুর রহমানের ছেলে ইয়াসিন আলী (৭)। তারা দুজনই কুলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণিতে পড়ত।
স্বজনেরা জানান, বেলা দুইটার দিকে সাদিয়া ও ইয়াসিনসহ ছয়-সাতজন শিশু কুলুনিয়া বাঁধের পাশে একটি ডোবায় গোসল করতে নামে। কিছুক্ষণ পর অন্যরা উঠে এলেও দুজন পানিতে ডুবে যায়। অন্য শিশুরা কিছুক্ষণ তাদের উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পরিবারকে বিষয়টি জানায়। গ্রামের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।