পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের কচুয়া উপজেলার করৈশ এলাকায় আজ সোমবার একটি পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শিশু দুটি হলো করৈশ এলাকার মাসুদুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৭) এবং ফয়সাল উদ্দিনের মেয়ে সানজিদা (৫)। মাহফুজুরের পরিবার সানজিদাদের বাড়িতে ভাড়া থাকে।

নিহত মাহফুজের ফুফু সুলতানা বলেন, শিশু দুটি দুপুরে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরে পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থী শিশু দুটিকে পানিতে ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।