পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের কালিয়া ও পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় গতকাল শনিবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
কালিয়া উপজেলার আমবাড়ী গ্রামে খালের পানিতে ডুবে মারা গেছে মরিয়ম নামে তিন বছরের এক শিশু। গতকাল বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। মরিয়ম চাঁচুড়ি ইউনিয়নের আমবাড়ী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে। মরিয়ম খেলতে গিয়ে বাড়ির পাশের খালে পড়ে যায়। পরে তার লাশ উদ্ধার করা হয়।
এদিকে গতকাল পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আদমপুর গ্রামে পুকুরে ডুবে মো. সাব্বির হোসেন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাব্বিরের বাবা খলিলুর রহমান জানান, সাব্বির বাড়ির উঠানে বসে খেলছিল। সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়।