প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে এক ইউনিয়নের দুই গ্রামে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। তারা হচ্ছে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের বাকাল গ্রামের অঙ্কন দাস (৩) এবং জবসেন গ্রামের ফাহিম হোসেন (২)। গতকাল শনিবার বেলা আড়াইটায় ফাহিম এবং তিনটায় অঙ্কন দাসকে পুকুর থেকে উদ্ধার করা হয়।
গতকাল দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের জবসেন গ্রামের বাসিন্দা আলিম সরদারের দুই বছরের ছেলে ফাহিম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এদিকে দুপুরে বাকাল গ্রামের বাসিন্দা মানিক দাসের ছেলে অঙ্কন দাস সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেলা তিনটায় পুকুর থেকে অঙ্কনের লাশ উদ্ধার করা হয়।