পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ডাঙ্গারপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো ডাঙ্গারপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে কাইয়ুম ইসলাম (৫) ও মানিক হোসেনের ছেলে মনিরুল ইসলাম (৬)। গতকাল মঙ্গলবার দুপুরে শিশু দুটি বাড়ির পাশে ডোবার ধারে খেলা করছিল। এ সময় সবার অগোচরে তারা ডোবার পানিতে পড়ে যায়। পরে স্বজনেরা অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। বেলা তিনটার দিকে শিশু দুটির লাশ ডোবার পানিতে ভেসে ওঠে। এ সময় এলাকাবাসী লাশ দুটি উদ্ধার করে। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।