পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন গ্রামে গতকাল মঙ্গলবার পুকুরে ডুবে দুই শিশু মারা গেছে।
মৃত শিশু দুটি হলো মনির আহমদের ছেলে মোহাম্মদ মামুন (১০) ও ফরিদ আলমের মেয়ে সুমাইয়া আকতার (৮)। তারা স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের পরিবার কচুখাইন গ্রামের গণিমিয়া হাটের কাছে একটি কলোনিতে থাকে। পুলিশ জানায়, গতকাল দুপুরে মাদ্রাসা থেকে এসে মামুন ও সুমাইয়া কলোনির পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে না ফেরায় তাদের খোঁজাখুঁজি শুরু হয়। পরে বিকেল চারটার দিকে তাদের পুকুরে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।